সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

এমপি আবু জাহিরকে সদর উপজেলা আওয়ামী লীগের ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৬২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মেডিক্যাল কলেজ এবং কৃষি বিশ্ববিদ্যালয় হওয়ার মত আরও অনেক জায়গা রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জবাসীকে এ দু’টি বড় প্রতিষ্ঠান উপহার দিয়েছেন। কারণ এমপি আবু জাহির জাতির জনকের কন্যাকে বুঝাতে পেরেছেন হবিগঞ্জে এ দু’টি প্রতিষ্ঠান প্রয়োজন। এজেন্য হবিগঞ্জবাসী ভাগ্যবান। জাতীয় সংসদে বাংলাদেশের সপ্তম ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন বিল-২০২০’ পাস হওয়ায় গতকাল শুক্রবার রাতে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য স্বাক্ষাত অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল।
তিনি আরো বলেন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং শেখ হাসিনা মেডিক্যাল কলেজ শুধু হবিগঞ্জ নয়; বৃহত্তর সিলেট বিভাগের জন্য আশির্বাদ স্বরূপ। আমাদের কৃষকের সন্তানরাই একদিন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবে। এজন্য আমি সিলেট বিভাগের একজন নাগরিক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
শফিউল আলম নাদেল আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই অগ্রগতি অব্যাহত রাখতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংগঠনের এক নেতাকে জড়িয়ে অপর নেতার নেতিবাচক সমালোচনা অত্যন্ত দুঃখজনক। এ থেকে সকলকে বিরত থাকার আহবান জানান তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এমএ মোত্তালেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত প্রমুখ। অনুষ্ঠানে সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com