সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আজমিরীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ পন্ড

  • আপডেট টাইম শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২৭ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ পৌরসভার নগর গ্রামের বাসিন্দা ও মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্রীর বিয়ের আয়োজন ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে পৌর এলাকার নগর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল হান্নান মিয়ার কন্যা নবম শ্রেণির ছাত্রীর সাথে বানিয়াচং সদরের বাসিন্দা এক যুবকের সাথে বিয়ের আয়োজন করেন কনের পিতা ও ময়মুরুব্বি গন। বিয়ের আয়োজন সম্পুর্ন করা হলে ও বর আসার আগেই খবর পেয়ে কনের পিত্রালয়ে উপজেলা প্রশাসনের লোকজন উপস্থিত হয়ে কনের পিতা আব্দুল হান্নান মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অমান্য করায় মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা (ভূমি) অফিসার উত্তম কুমার দাস। অতঃপর স্বাক্ষীদের উপস্থিতিতে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে অভিভাবকদের মুচলেকা নেয়া হয়। এ সময় সহযোগিতা করেন আজমিরীগঞ্জ থানার এস আই ইকবাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com