মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ী হচ্ছে-বি.বাড়িয়া জেলার বিজয়নগর থানার ঘিলা মোড়া গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে আক্কাস (৫০)। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে একটি পলিথিন ব্যাগে ৪ কেজি গাঁজা নিয়ে ছেংগার বাজারের সিএনজি ষ্টেশনে আক্কাস অবস্থান করছিল। গোপন সূত্রে এ খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সফিকুল ইসলাম একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করেন। এ ঘটনায় আক্কাসের বিরুদ্ধে মাধবপুর থানায় একটি মামলা হয়েছে।