আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউপির কৃপালনগর গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র নিরীহ কৃষক আলাউদ্দিন শেখের বাড়ীর জায়গা দখলের পায়তারা করেছে একই গ্রামের মৃত আদম আলী মিয়ার পুত্র শাহজাহান মিয়া ও আলী মিয়া।
সরজমিনে গিয়ে জানা যায়- নিরীহ কৃষক আলাউদ্দিন শেখের বাড়ী ও উঠানের খালি চারার জায়গা পার্শ্ববর্তী বাড়ীর শাহজাহান মিয়া ট্রলি গাড়ী দিয়ে মাটি ফেলে পর্যায়ক্রমে দখলে নিচ্ছেন। এ অবস্থায় আলাউদ্দিন মিয়া এতে বাধা দিলেও তাতে কর্নপাত করা হয়নি। আলাউদ্দিন এলাকার মুরুব্বিদের নিকট বিচার প্রার্থী হলেও কোন লাভ হয়নি। নিরূপায় হয়ে গত ২৬ ফেব্রুয়ারী মামলা দায়ের করেন।