বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে স্বাস্থ্য বিধি না মানায় বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭৭ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিধি নামানা ও রাষ্ট্রীয় শোক এ জাতীয় পতাকা অর্ধনমিত না রাখা, দোকানের সামনে মালামাল রেখে রাস্তায় প্রতিবন্ধতা সৃষ্টি করায় ও মাস্কের ব্যবহার নিশ্চিত এর লক্ষ্যে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আয়েশা আকতার নেতৃত্বে মাধবপুর বাজারে বুধবার ২ আগস্ট মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার না করা, জাতীয় পতাকা অর্ধনমিত না রাখায়, দোকানের সামনে মালামাল রেখে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ইত্যাদি কারণে ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলে ১৪ জনের নিকট থেকে ৮ হাজার ৫শ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। মাধবপুর থানা পুলিশের এসআই আলাউদ্দিন ও তার সঙ্গী ফোর্স নিয়ে মোবাইল কোর্টকে সর্বাত্মক সহযোগিতা করেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি আয়েশা আক্তার জানান, স্বাস্থ্য বিধি মানা ও মাস্কের ব্যবহার ও রাস্তা মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি কারীদের বিরুদ্ধে মাধবপুরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com