মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৪ জনকে জেল-জরিমানা

  • আপডেট টাইম শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৫১৫ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৪ জনকে আটক করে জেল-জরিমানা করেছেন প্রশাসন। এ সময় ৩টি ট্রাক্টর, ও একটি এক্সেভেটর মেশিন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন নেতৃত্বে পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামে অভিযান পরিচালনা করেন। আটককৃতরা হলেন, ট”াক্টর চালক সুমন আহমেদ, নাঈম মিয়া, রুবেল মিয়া ও আব্দুর রহমান। স্থানীয় সূত্রে জানা গেছে, পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামের লুৎফুর রহমান নামে এক ব্যক্তি স্থানীয় একটি পাহাড় থেকে অবৈধভাবে রাতের আধারে পাহাড় কেটে মাটি দিয়ে নিকটবর্তী স’মিলের জায়গা ভরাট করা হচ্ছিল। এ খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তিনজন ট্রাক্টর চালকসহ ৪ জনকে আটক করা হয়। এ সময় পাহাড় কাটায় ব্যবহৃত তিনটি ট্রাক্টর ও একটি পাহাড় কাটার মেশিন এক্সেভেটর জব্দ করা হয়। শুক্রবার ভোর রাত পর্যন্ত চলে এ অভিযান। রাতেই অভিযানে নেতৃত্বদানকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদেও মধ্যে ট্রাক্টর চালক সুমন, রুবেল ও নাঈমকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং আব্দুর রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড প্রদান করেন। অভিযান চলাকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজাজুর রহমান, যুবলীগ নেতা অনু আহমেদ উপস্থিত ছিলেন।
পানিউমদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজাজুর রহমান বলেন, রাতের আধারে একদল অসাধু চক্র পাহাড় খেটে উজার করছিল, এ খবর পেয়ে প্রশাসন অভিযান চালিয়ে ৪ জনকে আটক ও তিনটি ট”াক্টর এবং একটি এক্সেভেটর জব্দ করে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড় খেকোদের ধরতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে, যে বা যারা যতই মতাধর প্রভাবশালী হউক সরকারি সম্পত্তি রায় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।
উল্লেখ্য যে, নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগনা একমাত্র পাহাড়ি দ্বীপ হিসেবে খ্যাতি অর্জন করলেও পাহাড়খেকোদের করাল গ্রাস থেকে রা পাচ্ছে না। হাইকোর্টের পাহাড় সংরণ করার নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাহাড় কাটায় মেতে উঠেছেন একদল অসাধু ব্যক্তি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com