মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ দায়ের

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৪৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে এমপিওভুক্তির ফাইল নিয়ে চরম ভুগান্তি ও বেসরকারি বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের কাজ থেকে ঘুষ গ্রহণ ও স্বেচ্ছাচারিতার কারণে ভুক্তভোগী কয়েকজন শিক্ষক জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করেছেন। গতকাল সকালে ভুক্তভোগী শিক্ষক মোস্তাফিজুর রহমান সহ ৫ জন শিক্ষকের স্বাক্ষরে অভিযোগটি দাখিল করা হয়। অভিযোগে বলা হয় বিনা কারণে অনেক শিক্ষক-কর্মচারীর এমপিওভুক্তির ফাইল রিজেক্ট করা হয়েছে। কারও কারও কাছ থেকে মোটা অংকের টাকা গ্রহণ করেও তিনি ফাইল অগ্রায়ন করেননি। এ বিষয়টি জানতে শিক্ষক-কর্মচারীরা গত ২১ আগস্ট সন্ধ্যায় তার অফিসে গেলে জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রুহুল্লাহ শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করেন। অভিযোগে বলা হয় জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ বেসরকারি শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তির ফাইল টাকা ছাড়া অগ্রায়ন করেন না। জেলা শিক্ষা অফিসটিকে তিনি দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। এছাড়াও অভিযোগে আরও বলা হয় জেলা শিক্ষা ভবনের ৩য় তলার গেস্ট রুমগুলো তিনি নিজের পরিবারের বসবাসের জন্য ব্যবহার করছেন। ভুক্তভোগী শিক্ষকরা দুর্নীতিবাজ জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রুহুল্লাহর কাছ থেকে পরিত্রাণ চান। উল্লেখ্য এমপিওভুক্তির ফাইল রিজেক্ট ও বিভিন্ন অনিয়মের জন্য জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা গত ২১ আগস্ট সন্ধ্যায় প্রতিবাদ করেন। এরই প্রেক্ষিতে হবিগঞ্জের স্থানীয় কয়েকটি দৈনিক পত্রিকা ও অনলাইন পত্রিকায় এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com