বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরে দিনের বেলায় বাসায় চুরি খোয়া গেছে ৫ লাখ টাকার মালামাল

  • আপডেট টাইম সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৪৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে একটি বাসায় দুঃসাহসিক চুরি হয়েছে। শহরের উত্তর শ্যামলী এলাকার সেলিম চৌধুরীর বাসায় গতকাল রোববার দিনের বেলায় কোন এক সময় চুরির ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সেলিম চৌধুরী তার স্ত্রী-পুত্র নিয়ে নবীগঞ্জ আত্মীয় বাড়ীতে বেড়াতে যান। বিকেলে সেলিম চৌধুরী বাসায় ফিরে আসেন। পরদিন গতকাল রোববার সকাল বেলা তিনি বাসা তালা দিয়ে কর্মস্থলে চলে যান। এ সুযোগ বুঝে চোরোর বাসার পিছনের জানালা ভেঙে ঘরে ঢুকে বাসা তছনছ করে আলমিরা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। বিকেলে সেলিম চৌধুরীর স্ত্রী-পুত্র বাসায় চুরির আলামত দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com