সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

চুনারুঘাটে ২৫ কেজি গাঁজাসহ পিক-আপ আটক করেছে পুলিশ

  • আপডেট টাইম সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৫১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ২৫ কেজি গাঁজাসহ পিক-আপ আটক করেছে পুলিশ। গতকাল রবিবার ভোরে চুনারুঘাট থানার একদল পুলিশ অভিযান চালিয়ে পিকআপসহ ২৫ কেজি গাঁজা জব্দ করে। তবে পালিয়ে গেছে মাদক ব্যবসায়ী। জানা যায়, গোপন সংবাদ পেয়ে গাঁজা আটক করার জন্য শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে চেকপোস্ট বসানো হয়। পুলিশের চেকপোস্ট দেখে থানার সংলগ্ন রামশ্রী রাস্তার সামানে থেকে ডিআই পিকআপ গাড়ী ফেলে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এসময় গাড়ী তল্লাশি করে ২৫কেজি গাঁজা উদ্ধার করেন পুলিশ।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক জানান, চলমান মাদক বিরোধী অভিযানের প্রেক্ষিতে আমরা গোপন সংবাদ পেয়ে পিক-আপসহ ২৫ কেজি গাঁজা আটক করেছি।
বিশ্বস্ত তথ্যানুযায়ী কুখ্যাত মাদক ব্যবসায়ী নুর আলী, খায়ের মিয়া ও কামাল মিয়া গাঁজা পাচার করার জন্য পরিবহন করে নিয়ে যাচ্ছিল, অভিযান চালিয়ে আমরা গাঁজাসহ পিক-আপ জব্দ করেছি। ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com