বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে মা-বাবাকে মারধর কুলাঙ্গার পুুত্রের ১৪ মাস জেল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৪৮৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে টাকার জন্য বাবা, মা, ভাই, বোনকে মারধর ও ঘরের জিনিসপত্র বিক্রির অপরাধে কুলাঙ্গার পুত্রকে ১৪ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডিত পুত্রের নাম ফারুক। সে পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামের আমির উল্যার পুত্র। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দণ্ডিত ফারুক টাকার জন্য বাবা মা ভাই বোনকে প্রায়ই মারধর করত। নবীগঞ্জ থানা পুলিশ কয়েকবার বিষয়টি মিমাংসা কওে দিয়েছে। এরপরও সে তার মা-বাবাকে মারধর করত। গত দুইদিন ধরে মা-বাবাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে।
পরে বাধ্য হয়ে বাবা আমির উল্যা নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন সস্থানীয় ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান ও একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে তাদের উপস্থিতিতেই মাকে মারতে উদ্যত হয় ফারুক। অকথ্য ভাষায় গালিগালাজও করে সে।
এ অবস্থায় ইউএনও শেখ মহি উদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফারুককে কৃত অপরাধে (দণ্ডবিধি ১৮৬০ এর ৩৫৫ ধারা) ১৪ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা প্রদান করার জন্য নবীগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com