বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ফসল উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২৫ মে, ২০১৪
  • ৬৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জেলা পর্যায়ে ফসল উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাইফুর রহমান টাউন হলে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
হবিগঞ্জের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব মো. মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সম্প্রসারণ মো. তোফাজ্জল হোসেন, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আবুল হাসেম ও হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোপাল চন্দ্র দাস।
শিরিন আক্তার ও অলক কুমার চন্দর পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল রউফ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র হোড় ও তোফায়েল আহমেদ।
দিনব্যাপী প্রশিক্ষণে রিসোর্স পার্সনের দায়িত্ব পালন করেন কৃষি বিভাগ, কৃষি গবেষনা ইনস্টিটিউট ও ধান গবেষনা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক ও কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণে জেলার ২৪০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি অফিসার, কৃষি সম্প্রসারন অফিসার, এসএসিপিও, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ও কৃষকরা অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com