বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জেলা আওয়ামী লীগের শোক সভায় এমপি আবু জাহির ॥ বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করা যায়নি

  • আপডেট টাইম রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৭০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা হিসাবে গড়ে তুলা। সেই লক্ষে যখন তিনি দেশকে সঠিক পথে এগিয়ে নিচ্ছিলেন তখন খুনিরা তাকে স্ব-পরিবারে নির্মমভাবে হত্যা করে। পরে তারা ইতিহাস পরিবর্তনের চেষ্টা করেছিল। কিন্তু খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি। বরং তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে নতুনভাবে জানতে শিখেছে। আমাদেরকে জাতির পিতার নীতি ও আদর্শ মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর না হলে খুনি মোশতাকের প্রেতাত্মারা আবারও দেশের বড় ক্ষতি করে ফেলবে।
গতকাল শনিবার সকালে হবিগঞ্জ পৌর মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সাবেক সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী আরব আলী, শেখ সামছুল হক, এডভোকেট আবুল ফজল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামিম, মর্তুজ আলী, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ুন কবির রেজা, হবিগঞ্জ পৌর আওযামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোতালিব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ও জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নওশের আলী প্রমুখ।
আলোচনার শুরুতে ১৫ আগস্ট নিহতদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আমিনুল ইসলাম। দোয়া মাহফিল শেষে একটি শোক র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে শনিবার সকাল ৮টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com