মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ থেকে অপহরণের ১ মাস পর অপহরণকারী আটক ॥ অপহৃতা উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৫৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার চারিনাও থেকে অপহৃতা কিশোরীকে একমাস পর উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারীকে আটক করা হয়েছে। গত শুক্রবার গভীররাতে সদর থানার এসআই শেখ নাজমুল হক গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেন এবং অপহরণকারীকে আটক করেন। তবে অপর একটি সূত্র জানিয়েছে, প্রেমের টানে ওই কিশোরী যুবকের সাথে পালিয়েছিল। এ ঘটনা নিয়ে আলোচনার ঝড় বইছে। সূত্র জানায়, ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের কন্যা স্থানীয় মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী শেফালি আক্তার (১৫) এক মাস আগে একই গ্রামের মাহমুদ আলীর পুত্র হেলাল উদ্দিন খানের সাথে পালিয়ে যায়। এ ঘটনায় ওই কিশোরীর মা আওলিয়া বেগম বাদি হয়ে সদর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ও কললিষ্টের সূত্রধরে পুলিশ নিশ্চিত হয় তারা চট্টগ্রামে রয়েছে। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালায়। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদি হয়ে সদর থানায় মামলা করেছেন। এসআই নাজমুল জানান, কিশোরীকে উদ্ধার করা হয়েছে এবং অপহরণকারী আটক রয়েছে। আজ রবিবার হেলালকে আদালতে প্রেরণ করা হবে এবং কিশোরীকে ডাক্তারী পরীক্ষা শেষে আদালতে প্রেরণ করা হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com