মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরের অনন্তপুরে কৃষকলীগের অফিস ভাংচুর ॥ ৪ জন আহত

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৫১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অনন্তপুরে কৃষকলীগের কার্যালয়ে হামলা ও ভাংচুর করা হয়েছে। এ সময় জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মাহফুজ, ছাত্রলীগ নেতা রনি আহত হন। তাদেরকে রক্ষা করতে এগিয়ে গেলে অনন্তপুর এলাকার বাসিন্দা শওকত আলী ও একজন প্রবাসী আহত হন। আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গত বুধবার রাতে এ ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার পরপরই হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম আহতদের দেখতে হাসপাতালে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করেন।
জানা যায়- ছাত্রলীগ নেতা রনির সাথে স্থানীয় বাসিন্দা যুবদল নেতা জসিম, প্রান্ত, মজনু মিয়া ও সজনু মিয়ার বিরোধ হয়। এদিকে ছাত্রলীগ নেতা রনি জেলা কৃষকলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মাহফুজের উদ্যোগে আয়োজিত বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এর জন্ম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিতে থাকলে সেই বিরোধ আরও তীব্র হয়। এক পর্যায়ে রনিকে তারা মারপিট করে। বিষয়টি জানাজানি হলে উত্তেজনা দেখা দেয়। স্থানীয় মুরুব্বী ও সাবেক পৌর কমিশনার নুরুল ইসলাম নানু মিয়া বিরোধ মিমাংসার উদ্যোগ নেন। এরই মধ্যে বুধবার রাতে কৃষকলীগের অনন্তপুরের অফিসে হামলা ও ভাংচুর করা হয়। এতে এসএম মাহফুজ ও রনি আহত হন। তাদেরকে রক্ষা করতে এগিয়ে গেলে স্থানীয় বাসিন্দা শওকত আলী ও একজন প্রবাসী আহত হন। জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মাহফুজ জানান-বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্ম বার্ষিকী পালনের প্রস্তুতি নিতে থাকলে এলাকার যুবদলের নামধারী কিছু সন্ত্রাসী কৃষকলীগের অফিস ভাংচুর করেছে ও নেতাকর্মীদের আহত করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com