বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

উমেদনগরে তক্ষক উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৪৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরের একজন কিশোর একটি তক্ষক উদ্ধার করেছেন। তক্ষক উদ্ধারকারীর নাম শিহাব। তিনি উমেদনগর পুরানহাটি এলাকার মহিবুর রহমানের ছেলে।
রোববার সন্ধ্যায় বাড়ির পার্শ¦বর্তী একটি ঝোপ থেকে তকটি উদ্ধার করেন শিহাব। পরে ওই ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসিম পুলিশকে অবগত করলে তিনি চৌধুরী বাজার পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে রোববার রাত ১১টার দিকে চৌধুরী বাজার ফাঁড়ি পুলিশ তক্ষকটি উদ্ধার করে সদর থানার কাছে হস্তান্তর করে। সদর উপজেলার চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তকটি উদ্ধার করে নিয়ে আসে। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান-তক্ষকটির ওজন ৮০ গ্রাম ওজন হবে। তবে বাজার দর তাদের জানা নেই। আগামীকাল (সোমবার) তক্ষকটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com