বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বঙ্গমাতার জন্ম দিবসে হবিগঞ্জ জেলা আ.লীগের মিলাদ ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৪৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফতিলাতুন নেছা মুজিব এর ৯০তম জন্মদিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার শহরের বায়তুল আমান জামে মসজিদে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে বঙ্গমাতার জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। সময় জেলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট আতাউর রহমান, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, চৌধুরী মোহাম্মদ ফরিদয়াদ, রাসেল চৌধুরী, ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, অ্যাডভোকেট আজিজুর রহমান সজল খান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে উপস্থিত মুসল্লীদের অংশগ্রহণে বঙ্গমাতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত অনুুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com