সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

অধিকাংশ টমটম চালকই কিশোর ॥ ঘটছে দুর্ঘটনা

  • আপডেট টাইম শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৪৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি মহামারী করোনা ভাইরাসের কারণে সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়। এর প্রেক্ষিতে সীমিত আকারে পরিবহণ চলাচল করলেও বর্তমানে লকডাউন না থাকায় হবিগঞ্জ শহরে আগের মতোই চলছে পরিবহণ। আর এ সুযোগকে কাজে লাগিয়ে ফায়দা নিচ্ছে এক শ্রেণির চালকরা। তারা যততত্র পার্কিং করছে। এ কারণে যত দিন অতিবাহিত হচ্ছে টমটম চালকদের নৈরাজ্য চরম আকার ধারণ করেছে। অধিকাংশ টমটমই শিশু ও কিশোর দিয়ে চালানোর কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে বিজয়ের প্রতিধ্বনি সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রতন বেবিষ্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলযোগে বাজার করতে গেলে পিছন থেকে আসা একটি টমটম তাকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে এসআই হারুন আল রশিদ টমটমসহ চালক সদর উপজেলার লামা পইলের বাসিন্দা তোফাজ্জল হোসেন (১৮) কে আটক করে থানায় নিয়ে আসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com