বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • আপডেট টাইম শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৫১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, জেল-জুলুম অত্যাচার সহ্য করে বাংলাদেশ সৃষ্টি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু পাকিস্তানের প্রেতাত্মারা তাঁকে সপরিবারে হত্যা করে ক্ষতিগ্রস্ত করেছে জাতিকে। চেষ্টা করেছে জাতির পিতা হত্যার বিচার বানচালের। তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশের প্রকৃত ইতিহাস বদলে দিতে চেয়েছিলেন। স্বাধীনতা বিরোধীদের গাড়িতে তুলে দিয়েছিলেন পতাকা। জিয়াউর রহমান ও এরশাদের মাধ্যমে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা এবং মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার বিকেলে শহরের শংকর সিটির রমা কমিউনিটি সেন্টারে পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি সুজিত বণিক, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ মামুন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অমীয় রায়, ২নং ওয়ার্ডের সহ সভাপতি মনসুর আলী কুটি, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং পরে মিলাদ, দোয়া ও উপস্থিত নেতাকর্মীদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com