বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ মেম্বারের সরকারি চাল চুরি ॥ রিকশাচালকের ঘর থেকে উদ্ধার করল পুলিশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৬০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণডুরা ইউপি’র ৫নং ওয়ার্ডের মেম্বার নান্টু সুত্রধর ভিজিএফ’র ৫ বস্তা চাল লুকিয়ে রেখেছিলেন এক রিক্সাচালকের ঘরে। কিন্তু বিধিবাম জনতার নজরে আসার পর প্রশাসনকে জানানো হয়। পুলিশ চালগুলো উদ্ধার করেছে। গতকাল বুধবার ওই ইউনিয়নের জঙ্গাল গ্রামের রিক্সাচালক জাদু সরকারের বাড়ি থেকে তা উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই বিজিএফ-এর চাল বিতরণের উদ্বোধন করেন এমপি আবু জাহির। এ সময় ১ হাজার ৭৫৫ জন লোককে কার্ড দেওয়া হয়। কিন্তু ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার নান্টু সুত্রধর ৫ বস্তা চাল রিক্সাচালক জাদু সরকারের ঘরে আত্মসাতের জন্য লুকিয়ে রাখেন। গতকাল বুধবার সকাল ১১টার দিকে এলাকার স্থানীয় লোকজনের মনে সন্দেহ হলে তারা ওই বাড়িতে গিয়ে চালের বস্তা দেখতে পান। এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয়া হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শায়েস্তাগঞ্জ থানাকে বিষয়টি অবগত করেন। পরে শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ঘটনাস্থলে পৌঁছে ওই চাল উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
স্থানীয়দের দাবি গ্রামের অনেক কার্ডধারীর চাল এভাবে আত্মসাৎ করে আসছেন ইউপি মেম্বার নান্টু সূত্রধর। এ ব্যাপারে নান্টু সূত্রধর জানান, তিনি এ চাল সম্পর্কে কিছুই জানেন না। আজ (গতকাল) সকালে বিষয়টি জানতে পেরেছেন বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার সুমি আক্তার বলেন, সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com