বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ৭৫ চোরাকারবারির আত্মসমর্পন ॥ অঙ্গিকারনামা প্রদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৬০৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার অর্ধশত চিহ্নিত চোরাকারবারি আত্মসমর্পন করেছে। গতকাল সোমবার ৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সামীউন্নবী চৌধুরীর কাছে অবৈধ ব্যবসা ছেড়ে দেবে বলে আত্মসমর্পন করে লিখিত অঙ্গীকার নামা দিয়েছে।
মাধবপুর উপজেলার সীমান্তবর্তী রাজেন্দ্রপুর, মনতলা, হরিনখোলা, কমলপুর সহ সীমান্তবর্তী এলাকা থেকে মাদকসহ বিভিন্ন পণ্য ভারত থেকে অবৈধ পথে দেশের অভ্যন্তরে পাচারে জড়িত ছিল এমন ৭৫ জন আত্মসমর্পন করেন। সম্প্রতি হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এন এম সামিউন্নবী চৌধুরী সীমান্তে অপরাধ, মাদকপাচার রোধে কঠোর হন। বিজিবি সদস্যরা তৎপর হয়ে সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান জোরদার করে। এছাড়া মাদকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ৫৫ বিজিবি অধিনায়কের নেতৃত্বে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে সভা সমাবেশ এবং মতবিনিময় করেন। এসব সভা, সমাবেশ থেকে চোরাচালানী, মাদক ব্যবসায়ীদের ফিরে আসতে বলা হয়। ফিরে না এসে চোরাচালানীর সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন বিজিবি অধিনায়ক। এর পরই স্বেচ্ছায় চোরাচালানে জড়িত ৭৫ জন তাদের অপরাধ স্বীকার করে ভবিষ্যতে আর অবৈধ ব্যবসায় জড়িত হবে না এবং ভবিষ্যতে আর এ কাজ করবে না মর্মে গতকাল সোমবার দুপুরে ৫৫ বিজিবি হবিগঞ্জ অধিনায়কের কার্যালয়ে গিয়ে আত্মসমর্পন ও লিখিত অঙ্গীকার করে। আত্মসমর্পনকারীদের ধর্মীয় অনুশাসন মেনে সৎভাবে জীবন যাপন করতে পরামর্শ দেন লেঃ কর্নেল সামিউন্নবী চৌধুরী। এ সময় সহকারী পরিচালক নাছির উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com