বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণ মামলা দেড় বছর পর কথিত অপহৃত শিশু উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৫১৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ছেলেকে লুকিয়ে রেখে প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণ মামলা করার দেড় বছর পর উদ্ধার করা হয়েছে কথিত অপহৃত সেই শিশুকে। উদ্ধার হওয়া শিশুটির নাম তোফাজ্জল ইসলাম (১১)। সে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাগিয়ারগাঁও গ্রামের মোঃ ওয়াহিদ মিয়ার ছেলে। গত শুক্রবার ২৪ জুলাই চুনারুঘাট থানার এসআই মুসলিম উদ্দিন এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওয়া মাওয়া এলাকা থেকে তাকে উদ্ধার করেন।
পুলিশ জানায়, গত বছরের ৩০ শে জানুয়ারি চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাগিয়ারগাঁও গ্রামের মোঃ ওয়াহিদ মিয়া তার ১১ বছরের ছেলে তোফাজ্জল ইসলামকে লুকিয়ে রেখে একই গ্রামের প্রতিপক্ষ রমিজ আলীগংরা অপহরণ করেছে মর্মে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন।
আদালত অভিযোগ আমলে নিয়ে চুনারুঘাট থানাকে তদন্তের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, প্রতিপক্ষকে ফাঁসাতে পুত্রকে লুকিয়ে পিতার অপহরণ নাটকের যবনিকাপাত করতে সম হয়েছে চুনারুঘাট থানা পুলিশ।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম জানান, ভিকটিককে উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com