সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে বসত বাড়িতে হামলা ভাংচুর

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৭৪৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের গহরপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন সংখ্যা লঘু অসহায় পরিবারের বসত ভিটায় হামলা চালিয়ে বসত ঘর ভাংচুর করার অভিযোগ উঠছে। এতে বাঁধা দেয়ায় পঙ্কজ দাশ সহ তার পরিবারের উপর ও হামলা চালায় একদল দূর্বত্তরা। এ ঘটনায় নবীগঞ্জ থানায় পঙ্কজ দাশ বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নবীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর অমিতাভ তালুকদার ঘটনারস্থল পরিদর্শন করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গহরপুর গ্রামের বশির মিয়ার সাথে পঙ্কজ দাশের যথাক্রমে যুগ যুগ ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের পরিবারের মধ্যে ঝগড়া বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে পঙ্কজ দাশের বাড়িতে বশির মিয়ার লোক জন বাড়িতে হামলা ও বাড়িঘর ভাংচুর করে। বশির মিয়ার লোক জন পঙ্কজ দাশের জমি ধান কেটে নিয়ে যায়। ধান কাটতে বাধায় দেয়ায় পঙ্কজ দাশের বসত ঘরে এসে বশির মিয়ার আত্নীয় স্বজন হামলা চালায়। হামলাকারীরা ৩টি বসত ঘর ভাংচুর করে। এসময় হামলায় কয়েক জন আহত হন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আজিজুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com