বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার ॥ আটক ৪

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৭১২ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪০ পিস নিষিদ্ধ ইয়াবা টেবলেটসহ ২০ পুরিয়া গাঁজা ও ১টি গাঁজার গাছ উদ্ধার করেছে। এ সময় ৪ জন আসামিকে আটক করেছে। গত বুধবার (২২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হোসেনের নেতেৃত্বে এসআই কমলাকান্ত মাল্যকার, এসআই মুখলিছুর রহমান ও এএসআই মো: জসিম উদ্দিন সকালে উপজেলার শিল্পাঞ্চল এলাকা অলিপুরে এক বিশেষ অভিযান চালিয়ে হিরু মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে ৪০ পিস ইয়াবা ও রাত সাড়ে ৯ টার অভিযানে ২০ পুরিয়া গাঁজাসহ রাবনডুবি সাকিনের খেলু মিয়া বাড়ি হইতে মোঃ খেলু মিয়া (৬০), আহাদ মিয়া (৬০), ফারুক মিয়া (৪৫) গ্রেফতার করে। এ সময় বাড়ি তল্লাশি চালিয়ে বাড়ির আঙ্গিনায় একটি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। মাদক ব্যবসায়ী মো. হিরু মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের প্রয়াত ইদ্রিছ আলীর ছেলে। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হিরু কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে ৭টি মামলা রয়েছে। আমাদের মাদক বিরোধী অভিযান অভ্যহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com