মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সুনামগঞ্জের লন্ডন প্রবাসী বিএনপি নেতা মুজিব নিখোঁজ ॥ নবীগঞ্জের মাহমুদ বখত আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ মে, ২০১৪
  • ৬২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সুনামগঞ্জের লন্ডন প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব ও তার গাড়ি চালক নিখোঁজের ঘটনায় নবীগঞ্জের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তির নাম মাহমুদ বখত (৪৫)। তিনি নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামের মৃত শফিক উল্লাহর ছেলে। মঙ্গলবার রাতে সুনামগঞ্জ জেলা পুলিশের একটি টিম নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় মাহমুদ বখতকে নিজ বাড়ি হতে আটক করে। সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আলোচিত এ ঘটনায় জড়িত সন্দেহে আরও পাচঁজনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের যুবদল নেতাসহ তিন জন ও ময়মনসিংহের এক ইউপি সদস্যসহ আরও একজন রয়েছেন।
উল্লেখ্য, গত ৪ মে সুনামগঞ্জ জেলা বিএনপির গণ অনশন কর্মসূচী শেষে মুজিব ও তার গাড়ি চালক সিলেটে যাওয়ার পথে নিখোঁজ হন। এ ঘটনায় ৬ মে মুজিবের ভাগ্নি জামাতা অধ্যক্ষ রবিউল ইসলাম সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) এবং ৯ মে রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে গাড়ি চালক সোহেলের সন্ধান দাবিতে জেলায় ২৫ মে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি চালক সমিতি। এছাড়া ২৫ মে’র মধ্যে সোহেলকে অক্ষত ফিরিয়ে না দিলে পরবর্তী অবরোধ কর্মসূচী দিয়ে সুনামগঞ্জ জেলার সাথে সারাদেশের যোগাযোগ বন্ধ করারও হুমকি দিয়েছেন জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি চালক সমিতির নেতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com