রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবীগঞ্জে সিএনজি-বাসের দ্বিগুণ ভাড়া ॥ মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি

  • আপডেট টাইম বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৫৫৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সীমিত পরিসরে নয়, বাস-সিএনজিতে যাত্রী ভরপুর। তবু বাস-সিএনজি নির্ভর নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ-আউশকান্দি ও নবীগঞ্জ-শেরপুর রুটে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। যাত্রীদের অভিযোগ, সীমিত পরিসরে যাত্রী পারাপার তো হচ্ছেই না, বরং আগে জনপ্রতি সিএনজি ভাড়া ছিল ২০ টাকা। আর এখন ভাড়া নেওয়া হচ্ছে ৩০ টাকা থেকে ৪০ টাকা। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সিএনজিতে ৩ জন ও বাসে দুই সিটে ১ জন যাত্রী পরিবহনে সরকারি নির্দেশনা রয়েছে। তবে সারাদেশের সঙ্গে এ উপজেলার মানুষের যোগাযোগের নবীগঞ্জ-আউশকান্দি ও নবীগঞ্জ-ভাটি শেরপুর রুটে চলাচল করা বাস ও সিএনজি তা মানছেন না বলে একাধিক সূত্রে জানা যায়।
সরেজিমনে দেখা গেছে, বেশিরভাগ যাত্রীর মুখে মাস্ক নেই। যাত্রী সুরায় হ্যান্ড স্যানিটাইজার কিংবা জীবাণুনাশক ব্যবহার করছে না বাস ও সিএনজি কর্তৃপক্ষ। সেই সঙ্গে ষ্ট্যান্ডে টানানো নেই কোনো নির্দিষ্ট ভাড়ার চার্ট। উপজেলার শিবপাশা পৌর এলাকার যাত্রী সুমন দাশ বলেন, বাস ও সিএনজি কর্তৃপক্ষ নিজেদের খুশিমতো ভাড়া বাড়ায়-কমায়। তাদের স্বেচ্ছাচারিতায় অসহায় যাত্রীরা।
এদিকে সিএনজি আগে ৫ জন যাত্রী নিয়ে ভাড়া নিত ২০ টাকা, এখন সিএনজি ৪ জন যাত্রী নিয়ে ভাড়া নেয় ৩০। আবার ৩ জন যাত্রী নিয়ে দ্বিগুণ ভাড়া ৪০ টাকা। তবে বাস ও সিএনজি কর্তৃপক্ষের দাবি, সীমিত পরিসরে যাত্রী পারাপার করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com