রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শহরের ঘাটিয়া বাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৫১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্র্টার ॥ হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার থেকে সুমন দাস (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে শ্রীলক্ষী বস্ত্রালয়ের মালিক মাখন লাল দাসের একমাত্র পুত্র। এর আগেও ঐ এলাকায় একটি দোকানে যুবকের ঝুলন্ত লাশ পাওয়া যায়। এ নিয়ে লোকজনের মাঝে আতংক বিরাজ করছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সদর থানার ওসি মাসুক আলী, ওসি তদন্ত দৌস মোহাম্মদ, এসআই নাজমুল হকসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করে।
ওসি মাসুক আলী জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনাটি ঘটতে পারে। তবে তদন্ত চলছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এসআই নাজমুল হক জানান, গত সোমবার রাতে খাওয়া ধাওয়া সেরে সুমন তার নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন ডাকাডাকি করে। এতে তার কোন শব্দ না পেয়ে জানালা ভেঙ্গে ফ্যানের সাথে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
এদিকে গত বৃহস্পতিবার সকালে এসডি প্লাজা মালিকের বাসা থেকে এক নারীর লাশ, এর আগে এক দোকান থেকে এক যুবকের লাশ উদ্ধার করায় স্থানীয় লোকদের মাঝে আতংক বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com