বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে নিহত ছাত্রলীগ নেতার ময়না তদন্ত সম্পন্ন ॥ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টীম মাঠে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৫৬৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে নিহত ছাত্রলীগ নেতার ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। গতকাল হবিগঞ্জ সদর হাসপাতালে বিকাল ৩ টার দিকে এ ময়না তদন্ত সম্পন্ন করা হয়। এ সময় বানিয়াচং থানার প্রতিনিধি হিসেবে এসআই আব্দুস ছাত্তার সেখানে উপস্থিত ছিলেন। ময়না তদন্ত সম্পন্ন হওয়ার পর নিহত ছাত্রলীগ নেতা আব্দুর রউফকে তাঁর নিজ বাড়ী বাগাহাতা নিয়ে যাওয়া হয়। সন্ধ্যার পর জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর সাথে আলাপকালে তিনি জানান, ইতিমধ্যে নিহত আব্দুর রউফ এর ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে মূল ঘটনাটি কি। তবে পুলিশ স্ব প্রনোদিতভাবে এ ঘটনার পিছনে অন্য কোন কিছু জড়িত রয়েছে কি না এবং আব্দুর রউফ এর পরিবারের লোকজনের দেয়া বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ পূর্বক ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টীমকে কাজে লাগানো হয়েছে বলেও তিনি জানান। উল্লেখ্য, শনিবার দিবাগত রাতে আব্দুর রউফ বাড়িতে না ফেরায়, পরিবারের লোকজন খোজাখোজি করেন এবং খোজ করে কোথাও পান নাই। রবিবার সকালে জোয়াইল্লা নদীর তীরে বাগাহাতা ফুটবল মাঠে নিহত রউফের লাশ এলাকাবাসী দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়। পরবর্তীতে বানিয়াচং থানা পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইম হাসান পুলক নিহত আব্দুর রউফের মায়ের উদ্ধৃতি দিয়ে জানান, পারিবারিক বিরোধ ছিল প্রতিবেশিদের সাথে, এই কারনে তার ছেলেকে হত্যা করা হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com