বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি সহ ৩টি মসজিদ জীবানুনাশক টানেল স্থাপন

  • আপডেট টাইম রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৪৭৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে ৩টি মসজিদে জীবানুনাশক টানেল স্থাপন করেন যুক্তরাজ্য প্রবাসী আছাবুর রহমান জীবন। (১০ জুলাই) শুক্রবার দুপুরে টানেল গুলো উদ্বোধন করেন ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিঘির পাড় জামে মসজিদের মোতায়াল্লী আমুন উদ্দিন, কোষাধ্যক্ষ সাহাব উদ্দিন, আবুল কালাম আজাদ, ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান। ইনাতগঞ্জ পশ্চিম বাজার জামে মসজিদের খতিব ও অধ্যক্ষ মাওলানা আব্দুর নুর, সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী আমিনুর রহমান, মুয়াজ্জিন ইব্রাহীম খলীল, ইনাতগঞ্জ পশ্চিম বাজার জামে মসজিদের ভুমি দাতা সদস্য ও ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি সাংবাদিক আশাহীদ আলী আশা। ইনাতগঞ্জ বাজার সমিতির সভাপতি দিলবার হোসেন, ইনাতগঞ্জ পূর্ব বাজার জামে মসজিদ কমিটির সদস্য জিয়াউর রহমান জিয়া, ছইদুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও এন টিভি নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, দৈনিক ইনাতগঞ্জ বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক নাজমুল ইসলাম, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী জাবেদ মান্না। চীনে সৃষ্টি হওয়া করোনা ভাইরাসের ফলে সারা বিশ্বের মানুষের জীবন সংশয়ে রয়েছে। ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক দুরত্ব এবং বিভিন্ন জীবাণুনাশক স্পে, টানেল এবং করোনা ভাইরাসের সুরক্ষা সরঞ্জাম হিসেবে যুক্তরাজ্য যুবলীগের দপ্তর সম্পাদক ও ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আছাবুর রহমান জীবনের অর্থায়নে জীবানুনাশক টানেল গুলো দেওয়া হয়েছে। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন, মিনার উদ্দিন, শিমন মিয়া,আমিরুল,আলামিন ও মাহবুব।
টানেল উদ্বোধন শেষ প্রান্তে উপজেলাবাসী সহ দেশ বিদেশের জন্য করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে মহান সৃষ্টিকর্তার কাছে হাত তুলে দোয়া করেন খতিব ও অধ্যক্ষ মাওলানা আব্দুর নুর সাহেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com