শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বাহুবলে বিশ্ব জনসংখ্যা দিবস পালন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণী

  • আপডেট টাইম রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৪১৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে “মহামারি কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি” প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করেছে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। গতকাল শনিবার সকাল ১০টায় বাহুবল অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ দিবস পালন করা হয়। বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে ও পরিবার কল্যাণ সহকারি সাজ্জাত মিয়া এবং ইউএফপিএ রাজীব দেব নাথ-এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ, মেডিকেল অফিসার আনিসুর রহমান নাইম প্রমুখ।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা সেবায় বিগত বছরের সেরাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এ সময় পুরস্কার গ্রহণ করেন এফডব্লিউএ খালেদা আক্তার, এফডব্লিউভি মুক্তি রাণী দে, এফপিআই রাজু আহমেদ, এসএসিএমও ইকবাল আহমেদ চৌধুরী, মিরপুর ইউনিয়ন চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com