বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে আক্কাস আলীর দুঃখময় জীবন

  • আপডেট টাইম বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৪৯৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ নির্জন দিঘির পাড়ে আক্কাস মিয়ার ছোট্ট একটি কুটির। কুটিরও আবার নড়বড়ে। টিনের ছাউনি ও ছোট-বড় ছিদ্রে ভরপুর। এই বর্ষায় সামান্য বৃষ্টিতে ঘরের মেঝে কাঁদা হয়।
আবার অতি বৃষ্টিতে ঘরের ভেতরে পানি খেলা করে। সেচতে হয় বুক ভরা আর্তনাদ নিয়ে। কতো রাত যে সে নির্ঘুম পাড় করেছে তার হিসাব নেই। তার ঘরের আঙ্গিনায় নেই কোনো স্যানিটেশন ব্যবস্থা। খাবার পানি আনতে হয় পাশের বাড়ি থেকে। প্রচন্ড গরমের মাঝে অর্থের অভাবে ব্যবস্থা করতে পারেনি একটা বৈদ্যুতিক ফ্যান।
নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ঘরের পরিবেশ আজকাল আক্কাস আলীর কাছে রীতিমতো বিলাসিতা। যেখানে সে তিনবেলা পেট ভরে খেতে পারে না, সেখানে অন্যচিন্তা যেন কল্পকাহিনী। যে ঘরটিতে তার বসবাস সেটিও অন্যের জায়গায়।
দিন মজুরির আয়ে নুন আনতে পান্তা ফুরালেও বর্তমানে করোনা ভাইরাস সে আয়টুকুও বন্ধ করে দিয়েছে। আক্কাস ও তার স্ত্রীর দুঃখগাঁথা জীবন এখন যন্ত্রণার অন্য নাম। চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের শ্রীকুটা গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিস্তৃত দিঘির এককোণে আক্কাস আলীর বসতঘর। দিঘির পানি বাড়লে ঘরের আঙ্গিনা ডুবে যাবে এতে সন্দেহ নেই। সে নাকি দিঘির দেখাশোনা করে। বিনিময়ে যা পায়, তা যতসামান্য।
তার এই দুর্দশায় রাষ্ট্র ও সমাজপতিরা কি কোনো দায়িত্ব নেবেন না? এভাবেই কি চলতে থাকবে আক্কাস আলীদের দুঃখভরা জীবন?

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com