মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

স্বাস্থ্যবিধি মেনে জীবন যাপন করুন-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এসব খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে পৌর এলাকার পৃথক স্থানে ৬ শতাধিক মানুষের হাতে সহায়তা তুলে দেয়া হয়।
এ সময় হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সহায়তা বিতরণকালে এমপি আবু জাহির বলেন, করোনা সংক্রমণ থেকে বাঁচতে সর্বোচ্চ সতর্কতার কোন বিকল্প নেই। তাই সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনেই জীবন যাপন করুন সবাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com