শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জে সোনালী ব্যাংকের পর পর দু’জন কর্মকর্তা করোনা পজিটিভ

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৫৫৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সদর সোনালী ব্যাংক শাখায় পর পর ২ করোনা আক্রান্ত হওয়ায় কর্মকর্তা কমর্চারীরা আতংকে। সোনালী ব্যাংক কর্মকর্তাসহ উপজেলায় আজ পর্যন্ত ২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১১জুন) সকাল ৯ টায় ব্যাংক কর্মকর্তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। নতুন করে করোনা আক্রান্ত রোগী হলেন নবীগঞ্জ সোনালী ব্যাংক শাখার অফিসার ইমরান আহমেদ। ইতিপূর্বে গত ১০ মে আব্দুস সামাদ নামে আরেক অফিসার আক্রান্ত হয়েছিলেন, তিনি সুস্থ হয়ে কর্মস্থলে ফিরেছেন। এদিকে গত ২ জুন নমুনা দেওয়ার ৯ দিন পর করোনা শনাক্ত হওয়া ও পর পর ২ জন কর্মকর্তা করোনা শনাক্ত হওয়ায় নবীগঞ্জ উপজেলা সদর সোনালী ব্যাংক শাখায় কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এব্যাপারে নবীগঞ্জ সদর সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মোঃ সফিকুল ইসলাম জানান, পর পর ২ জন আক্রান্ত হওয়ায় আমরা আতঙ্কে আছি। শাখা লকডাউনের ব্যাপারে আমরা উপজেলা প্রশাসনসহ উপর মহলে কথা বলেছি। সিদ্ধান্ত আসলে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে নবীগঞ্জের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নতুন আক্রান্তদের নিয়ে এখন পর্যন্ত ৩ জন ব্যাংক কর্মকর্তা সহ উপজেলায় মোট ২৭ জন করোনা রোগী শনাক্ত হলো। আক্রান্ত ব্যাংক কর্মকর্তার বাসা সিলেট হওয়ায় তাকে সিলেট নিজ বাসার আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ৯ দিন পর নমুনা শনাক্ত হওয়ায় সোনালী ব্যাংকের সব কর্মকর্তার কর্মচারীর নমুনা সংগ্রহ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com