মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শ্রীমঙ্গলে একই ঘরে মা ও মেয়ের রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ৬ জুন, ২০২০
  • ৭০৭ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘরের মধ্যে মা ও মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের পূর্ব জামসী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জায়েদা বেগম (৫৫) ও তার মেয়ে ইয়াসমিন আক্তার (২৫)। বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন। জানা যায়, শুক্রবার (৫ জুন) সকালে ঘর থেকে কোন লোকজন বের না হওয়ায় পাশের বাড়ির এক মহিলা ওই বাসায় ডাকাডাকি করলে কোন সাড়া না পেয়ে ঘরের পিছনে গিয়ে দেখেন বেড়া ভাঙ্গা। ওই নারী আশে পাশের লোকজন ডেকে ঘরের ভিতর ঢুকে দেখেন মা ও মেয়েকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে।
নিহত নারীর ছেলে মো. ওয়াহিদ মিয়া জানান, আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম, আমার খালা আমাকে ফোন করে এ ঘটনা জানালে আমি দৌড়ে এসে দেখি আমার মা ও বোনকে খুন করা হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসী ধারনা করছেন মেয়ের জামাই এ কর্মকান্ড ঘটাতে পারে। এলাকার কারও সাথে তাদের কোন বিরোধ ছিলো না। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মৌলভীবাজার পুলিশ সুপার মো. ফারুক আহমেদ (পিপিএম বার), শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, তদন্ত ওসি সোহেল রানাসহ পুলিশের একটি টিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com