রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভারতীয় নাগরিকের পিটুনীতে বাংলাদেশী খুন ॥ লাশের অপেক্ষায় স্বজনরা

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৬৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভারতীয় নাগরিকদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন বাংলাদেশী নাগরিক লোকমান হোসেন (৩২)। হত্যার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে ভারত। ফলে যাবতীয় প্রস্তুতি নেয়ার পরও লাশ দেশে আনা সম্ভব হচ্ছে না। এদিকে নিহতের স্বজনরা অপেক্ষার প্রহর গুনছেন কখন আসবে লোকমানের লাশ গরুচোর অপবাদ দিয়ে লোকমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। লোকমান হোসেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার মালঞ্চপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।
বিজিবি-৫৫ ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্ণেল সামিউননবী জানান, ২৪ মের পর থেকেই আমরা চেষ্টা করছে লাশ দেশে ফেরত আনার জন্য। আমরা ভারতীয় পক্ষকে লাশের সাথে এফআইআর, পোস্টমর্টেম ও কোভিড-১৯ পরীক্ষার কপি দেয়ার জন্য জানাই। বুধবার তারা পোস্টমর্টেম ছাড়া এবং এফআইআর এর আংশিক কপিসহ লাশ নিয়ে আসে। কিন্তু আমরা তা গ্রহণ না করে তিনটি কাগজ দেয়ার কথা জানাই। বৃহস্পতিবার দুুপুরে পুনরায় লাশ ফেরতের সময় নির্ধারন করা হলেও এবার তারা এফআইআর ছাড়াই লাশ দেয়ার চেষ্টা করে। ফলে আমরা তা গ্রহণ করিনি।
তিনি আরও জানান, আমাদের পুলিশ বিভাগের লোকজন ধারনা করছে ভারতীয় কর্তৃপক্ষ এই খুনের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তাই এফআইআর এর কপি দিচ্ছে না। একটি এফআইআর করতে আধা ঘন্টার বেশী সময় লাগার কথা নয়। তবে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে লোকমানের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। তিনি আশাবাদী লাশ যথাশীঘ্র দেশে নিয়ে আসা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ মে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের ত্রিপুরা রাজ্যের মোহনপুর এলাকায় তার ফুফুর বাড়ি যাচ্ছিলেন লোকমান। ভারতের ত্রিপুরা রাজ্যের গোপালনগর পৌঁছাতেই একদল ভারতীয় নাগরিক লোকমান হোসেনকে পথরোধ করে গরুচোর সন্দেহে এলোপাতাড়ি পিটাতে থাকে। এসময় সে চোর না; বেড়াতে এসেছে এমন আকুতি বার বার জানালে ও পাষন্ডদের মন গলেনি। এলোপাপাড়ি পিটুনিতে তার মৃত্যু হয়। ভারতীয় কয়েকটি গনমাধ্যমে লোকমানের আকুতির ভিডিও প্রচার হয়েছে। তবে গরুচোর সন্দেহ গনপুটুনীতে তার মৃত্যুর খবর ত্রিপুরার গনমাধ্যম সম্প্রচার করে। মৃত ভেবে ভারতীয়রা লোকমানকে বাংলাদেশ সীমান্তের অদূরে একটি জঙ্গলে ফেলে রাখে।
খবর পেয়ে পশ্চিম ত্রিপুরা রাজ্যের সিধাই থানা পুলিশ মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে লোকমানের মৃত্যু হয়। বুধবার বিকালে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠক হয় ১৯৯৪/৪ এস পিলারে নিকট বাংলাদেশের মোহনপুুুর নামক স্থানে। ভারতের পক্ষে বিএসএফ এর ১২০ ব্যাটালিয়নের মোহনপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর শশি কান্ত ও বাংলাদেশের পক্ষে নেত্বত্বদেন ৫৫ বিজিবির ধর্মঘর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন। বৈঠকে জানানো হয়, বুধবারই ভারতের পশ্চিম ত্রিপুরা রাজ্যের মোহনপুর সীমান্ত দিয়ে লাশ হস্তান্তর করার কথা ছিল। কিন্তু ভারতীয় পুলিশ ময়না তদন্ত, সুরতহাল রিপোর্ট আনুসাঙ্গিক কাগজপত্র ছাড়া লাশ হস্তান্তর করতে চাইলে বাংলাদেশের বিজিবি-পুলিশের প্রতিনিধিরা অস্বীকৃতি জানায়।
বৃহস্পতিবার বিজিবির ধর্মঘর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটায় লোকমানের লাশ ভারত আমাদের কাছে হস্তান্তর করবে। কিন্তু এফআইআর এর কপি না থাকায় আমরা লাশ গ্রহণ করতে পারছিনা। তবে আমরা অপেক্ষায় রয়েছে সন্ধ্যা নাগাদ ভারতীয় পক্ষ আমাদের কাছে লাশ হস্তান্তর করবে।
নিহতের পরিরার সূত্র জানায়, লোকমান মিয়া বাড়ির পাশ দিয়ে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতের মোহনপুরে তার ফুফুর বাড়ি যাইতে ছিলেন। পতিমধ্যে ভারতীয় নাগরিকদের রোষানলে পরে নির্মম ভাবে খুন হয় সে।
নিহতের ছোট ভাই হুমায়ুন মিয়া বলেন, আমার ভাইকে হত্যা করা হয়েছে। ভারতীয় গনমাধ্যমে প্রচার হয়েছে। অথচ তারা কাগজ পত্র ছাড়া লাশ ফেরত দিতে চায়। এ ব্যাপারে হত্যকারীদের যেন বিচার হয় তার দাবী করেন তিনি।
তিনি আরও জানান, আমরা লোকমানের লাশের জন্য প্রতিদিন অপেক্ষায় থাকি। কিন্তু লাশ আসছে না। বৃহস্পতিবার আমরা সারাদিন বৃষ্টির মাঝেও বসে বসে অপেক্ষা করছি কখন আসবে লাশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com