সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

শ্রীমঙ্গলে ৬৭ টি মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৬৫৮ বা পড়া হয়েছে

কাউছার আহমেম রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গলে স্বাস্থ্য বিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় সরকারের নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা সহ বিভিন্ন অপরাধে ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানসহ ৬৭টি মামলায় মোট ৭৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় সামাজিক দূরত্ব, গ্লাভস ও মাস্ক ব্যবহার করতে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বলা হয়।
বুধবার (২৭ মে) দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শহরের ষ্টেশন রোড, হবিগঞ্জ রোড, নতুন বাজার, পুরান বাজার, মৌলভীবাজার রোডসহ বিভিন্ন সড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার পুলিশ অপারেশন নয়ন কারকুন, এসআই মো. আলমগীর হোসেনসহ প্রশাসনের কর্তকর্তাবৃন্দ।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, সরকার স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার অনুমতি দিয়েছেন। কিন্তু ব্যবসায়ীরা এসবের তোয়াক্কা না করে জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। যা করোনা সংক্রমনে সহায়ক ভূমিকা পালন করবে। এর ফলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com