সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

পরিবর্তনের অগ্রদূত শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি-মোতাচ্ছিরুল ইসলাম

  • আপডেট টাইম শনিবার, ২৩ মে, ২০২০
  • ৬০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচিছরুল ইসলাম বলেছেন, পরিবর্তনের অগ্রদূত গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি এই দেশের কোন মানুষ অনাহারে থাকবে না।
তিনি বলেন, সরকারের পাশাপাশি দেশের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিত্তশালী ব্যক্তিবর্গ অসহায় দরিদ্র মানুষের আহার যোগিয়ে যাচ্ছেন। এই যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেকই করোনা সৈনিক।
শুক্রবার হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের পাটলি, ভংগুরহাটি, মাইজগাও, চরিপুর, সানাবই, চারিনাও ঋষিবাড়ি এলাকায় ব্যক্তিগত অর্থায়ণে গৃহবন্দি, কর্মহীন মানুষের মাঝে সামর্থ্য অনুযায়ী ঈদ উপহার বিতরণকালে এসব কথা বলেন। এছাড়াও তিনি অত্র ইউনিয়নের গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদের মাঝে ঈদ উপহার প্রদান করেন। পরে হবিগঞ্জ সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে সাধুরবাজার সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com