বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে মোছাব্বির রাজিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ১৭ মে, ২০২০
  • ৫৪২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে নবীগঞ্জ বাহুবল আসনের সাবেক এমপি এডভোকেট মোঃ আব্দুল মোছাব্বির ও রাজিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহয়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবং করোনা ভাইরাসের প্রার্দুভাবে কর্মবঞ্চিত মানুষ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে কয়েকটি ধাপে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেন সাবেক এমপি প্রয়াত এডভোকেট আব্দুল মোঃ আব্দুল মোছাব্বির এর একমাত্র পুত্র হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য, জেলা পরিষদ মেম্বার্স এসোসিয়েশনের সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ। এডভোকেট সুলতান মাহমুদ এ প্রতিনিধিকে জানান, আমাদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত এডভোকেট মোঃ আব্দুল মোছাব্বির ও রাজিয়া ফাউন্ডেশন গঠিত করে আমরা নবীগঞ্জে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান ও খাদ্য সামগ্রী বিতরণ করেছি। প্রতি বছরই আমাদের এ ফাউন্ডেশন থেকে গরীব অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। ইতোমধ্যেই আমি হবিগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে আমার বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে অসহায় মানুষের হাতে তুলে দিয়েছি। এছাড়াও আমার ব্যক্তিগত পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ ও অসহায় লোকজনদের আর্থিক সহায়তা প্রদান করে আসছি। নবীগঞ্জের শ্রীমতপুর গ্রামের কৃতি সন্তান এডভোকেট সুলতান মাহমুদ তার প্রয়াত পিতা এডভোকেট মোঃ আব্দুল মোছাব্বির এর রুহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন। আমেরিকা ও লন্ডনে বসবাসরত তার মাতা, বোন এবং পরিবারের সকলের জন্য এলাকাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com