বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে পুরুষশুন্য বাড়ি দখলের চেষ্টা ॥ থানায় অভিযোগ দায়ের

  • আপডেট টাইম সোমবার, ১৯ মে, ২০১৪
  • ৪৬৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের মৃত হাজি মিয়াধন আলীর বাড়ির সামনের কিছু খালি জায়গায় শাক শবজি ও ছোট বড় ছাড়াগাছ কেটে ফেলে জোর পূবর্ক দখলের চেষ্টা করেছেন একই গ্রামের জাকির হোসেন ও তার লোকজন । এ ব্যপারে মৃত হাজি মিয়াধন আলী স্ত্রী রূপবান বিবি বাদি হয়ে নবীগঞ্জ থানায় একটি ১৩ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়, ওই গ্রামের মৃত হাজ্বি মিয়াধন আলী পরিবারের সাথে পার্শ্ববর্তী বাড়ির জাকির হোসেন, কাসরুজ্জামান, কমরুল মিয়া গংদের সাথে জায়গা ও পূর্ব বিরোধের জের ধরে দীর্ঘদিন ধরে হামলা-মামলা চলে আসছিল। একটি মামলায় মিয়াধন আলীর পুত্র আজিজুর রহমান জেল হাজতে আছেন। তাদের পরিবারের মহিলা ছাড়া আর কেউ নেই। এ অবস্থায় ওই বাড়ির সামনের কিছু অংশ জোরপূবর্ক দখল করার চেষ্টা করার একটি অভিযোগ আজিজুর রহমানের মা থানায় প্রদান করেন। গতকাল নবীগঞ্জ থানা পুলিশ শান্তিশৃংখলা বজায় রাখায় জন্য উভয় পক্ষকে বিরোধপূর্ন জায়গায় সব ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য নোটিশ জারি করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com