রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ১ মে, ২০২০
  • ৫৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে হাসান মিয়া (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার বুল্লা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শিশু হাসান বাড়ির আশেপাশে খেলাধুলা করছিল। তখন শিশুটির মা সংসারের কাজে ছিলেন। এক পর্যায়ে শিশু হাসান বাড়ির সকলের অগোচরে পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকজন তাকে না পেয়ে অনেক খোজাখুজি এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com