সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে আল আমিন সিএনজি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৭১১ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী ॥ মাধবপুরে সরকারি আদেশ অমান্য করে গণপরিবহনে গ্যাস সরবরাহ করায় আল আমিন সিএনজি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যার দিকে নয়াপাড়া এলাকায় অবস্থিত আল আমিন সিএনজি ফিলিং স্টেশন সরকারি আদেশ অমান্য করে জ্বালানি সরবরাহ করায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, নিষেধাজ্ঞা দেয়ার পরও আল আমিন সিএনজি ফিলিং স্টেশন অতিরিক্ত টাকা নিয়ে গণপরিবহনে জ্বালানি সরবরাহ করে আসছে। এরই প্রেক্ষিতে সন্ধ্যায় অভিযান চালিয়ে অর্থদন্ড করা হয়।
তিনি আরও জানান, এর আগে ৯ এপ্রিল থেকে কৃষি কাজ, আইন শৃঙ্খলা ও জরুরি চিকিৎসা সেবায় ব্যবহৃত পরিবহন ছাড়া কোন গণপরিবহনে জ্বালানি সরবরাহ করা যাবে না এই মর্মে নির্দেশনা জারি করা হয়। কেউ আইন না মানলে জরিমানা করা হচ্ছে এবং পাম্পগুলাের প্রতি কঠোর নজরদারি রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com