সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জ পৌরসভার ঘরবন্দী কর্মহীন মানুষের মাঝে জি.আর বিতরন করলেন এমপি মিলাদ গাজী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৭৪৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি॥ বিশ্ব ব্যাপি মহামারী করোনা ভাইরাস সংক্রমনের কারনে জন দূর্ভোগের ফলে সামাজিক দুরত্ব বজায় রেখে নবীগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ঘর বন্দী কর্মহীন ৫ শতাধিক মানুষের মাঝে ১০ কেজি হারে জি.আর চাল ও ২ কেজি আলু বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকালে জি.আর ফান্ডের চাল, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী চাল ও আলু বিতরনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র এটিএম সালাম, সচিব আজম খান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া, পৌর কাউন্সিলর সুন্দর আলী, প্রানেশ দেব, রোকেয়া বেগম। নবীগঞ্জ পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্তী ও পৌরসভায় কর্মরর্ত স্টাফদের সার্বিক সহযোগিতায় চাল নিতে আসা মানুষ জন সামাজিক দুরত্বে লাইনে দাড়িয়ে থেকে চাল গ্রহণ করেন। এসময় প্রধান অথিতি সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী বলেন, দেশের এই ভয়াবহ পরিস্থিতি যাহাতে কর্মহীন মানুষ না খেয়ে থাকতে হয় তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী উপহার বিতরন করা অব্যহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com