বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিক্ষার উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে

  • আপডেট টাইম রবিবার, ১৮ মে, ২০১৪
  • ৬৩৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অশোক মাধব রায় বলেছেন-শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়নের শিখরে পৌঁছতে পারে না। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। তাই শিক্ষার উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। গতকাল শনিবার দুপুরে চুনারুঘাট পৌর এলাকার দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে জেলা পরিষদের অর্থায়নে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও আব্দুল মতিন ইঞ্জিনিয়ার এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মোছাঃ শামছুন নাহার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ কামরুল আমীন, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলী, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল হক, ইন্তাজ উল্লা মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোতাব্বির আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার, প্রধান শিক্ষক আব্দুল মতিন, ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব হোসাইন আলী রাজন, আনোয়ার আলী, সৈয়দ মিয়া কাউন্সিলর প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com