বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে পাসের হার এসএসসিতে ৮৫.১৭% দাখিলে ৮৮.৯১% জিপিএ-৫ পেয়েছে ৭৭জন

  • আপডেট টাইম রবিবার, ১৮ মে, ২০১৪
  • ৪৮৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ১ হাজার ৯৮৯ জন অংশ গ্রহন করে ১ হাজার ৬৯০ জন উত্তীর্ণ হয়েছে। এ প্লাস পেয়েছে ৪১ জন। এতে পাসের হার দাড়িয়েছে ৮৫.১৭%। এছাড়া ১৬টি মাদ্রাসার ৫৪১ জন পরীক্ষার্থীর অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪৮১ জন। এ প্লাস পেয়েছে ৩৬ জন। এতে পাসের হার দাঁড়িয়েছে ৮৮.৯১%। এছাড়া নবীগঞ্জে পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলার বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র নবীগঞ্জ জে কে উচ্চ বিদ্যালয়ে ছিল। এ প্রতিষ্টান থেকে ১১৭ জন অংশ নিয়ে ১১১ জন উত্তীর্ণ হয়েছে। এ প্লাস পেয়েছে ২ জন। পাসের হার ৯৪.৮৭%। শিক্ষা অফিস সুত্রে প্রাপ্ত ফলাফলে দেখা যায় গত বছরের চেয়ে এ বছরের ফলাফল নবীগঞ্জ উপজেলায় এ বছর আশানুরূপ কম হয়েছে এবং এ প্লাসও কম পেয়েছে। অনেক ছাত্রছাত্রীরাই এ প্লাস না পাওয়ায় তাদের অবিভাবকদেরকে বিষন্ন দেখা গেছে।
উল্লেখ্য, নবীগঞ্জ শহরে অবস্থিত নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয় কোন এ প্লাস না পেলেও হিরা মিয়া গার্লস হাই স্কুল ৪টি এ প্লাস এবং গয়াহরি সড়কে হোমল্যান্ড আইডিয়াল হাই স্কুল ৪টি এ প্লাস পেয়ে তাদের কৃতিত্ব ধরে রেখেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com