মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে বসানো হয়েছে পুলিশী চেকপোস্ট

  • আপডেট টাইম শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৫৬১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ করোনা ভাইরাস সংক্রমন রোধে নবীগঞ্জ উপজেলায় নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমানের পরামর্শে তল্লাশীর জন্য পুলিশী চেকপোস্ট বসানো হয়েছে। বহিরাগত কেউ যাতে এই এলাকায় না ঢুুকতে পারে সেই জন্য এই চেকপোস্ট বসিয়েছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) সকালে এই চেকপোস্ট বসানো হয়। এই বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আজিজুর রহমান জানান, দেশের বিভিন্ন জায়গা থেকে নবীগঞ্জ উপজেলায় অনেক অচেনা অপরিচিত মানুষ দল বেঁধে ঢুকছে বলে খবর পাচ্ছি। তাই নবীগঞ্জ নতুন বাজারে, সালামতপুর রোডে, হাসপাতাল রোডে, নবীগঞ্জ কলেজ রোডে, আউশকান্দি বাজার ও সইদপুর বাজারে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। তারপরও যদি কেউ পুলিশের চোখ ফাঁকি দিয় ঢুকার চেষ্টা করে তাহলে তাকে খোঁজে বের করে কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশনা প্রদান করব। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com