সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে প্রস্তুতিকালে তিন ডাকাত আটক, অস্ত্র উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৭৭৯ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী ॥ নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার (৩০ মার্চ) ভোররাতে উপজেলার করগাঁও ইউনিয়নের তারনগাওঁ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তাদের গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, সোমবার ভোররাতে ২০/২৫ জনের একদল ডাকাত প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় নবীগঞ্জ থানা পুলিশ। এসময় পুলিশ তিন ডাকাতকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- উপজেলার গন্ধবপুর কাদিমগাঁও এলাকার রুয়াব আলীর ছেলে শাহিদ আলী ওরপে সাহেদ (২৯), সুনামগঞ্জ জেলার জগন্নাতপুর বাগময়না এলাকার মৃত মোহাম্মাদ আলীর ছেলে শিপন মিয়া (৩৬), একই এলাকার মৃত জলিল মিয়ার ছেলে মো. জিতু মিয়া (৩৯)।
এ সময় তাদের কাছ থেকে ৩টি রামদা, ২টি স্কুডাইবার, ষ্টিলের তৈরী চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠায়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. আজিজুর রহমান বলেন- তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। এছাড়া ডাকাতির করতে গিয়ে তারা একাধিক ধর্ষণের ঘটনাও ঘটিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com