সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে প্রবাসীদের কোয়ারেন্টাইন নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী ও প্রশাসন

  • আপডেট টাইম সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৭২০ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে হোম কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে নানা ধরণের পরামর্শ দিচ্ছেন সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইনও করছে তারা।
সোমবার দুপুরে সেনাবাহিনীর ক্যাপ্টেন আ.স.ম শিহাবুজ্জামান শিহাবের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজার ও ফরিদপুর গ্রামসহ বিভিন্ন এলাকায় সদ্য বিদেশ ফেরত প্রবাসীদেও বাড়ি বাড়ি গিয়ে প্রবাসীরা হোম কোয়ারেন্টাইন মানছে কি-না তা খতিয়ে দেখেন এবং জনস্বাস্থ্যের সুরায় তাদের নির্ধারিত সময় পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকতে সচেতন করেন। এর আগে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় সরকারী নির্দেশ অমান্য করায় রসুলগঞ্জ বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তারা মাইকিং করে জনগণকে বাড়িতে নিরাপদে থাকার জন্য আহবান জানান। অভিযানে সার্বিক সহযোগীতা করেন নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ।
এ ব্যাপারে সেনাবাহিনীর ক্যাপ্টেন এএসএম শিহাবুজ্জামান শিহাব জানান, করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে, সামাজিক দূরত্ব নিশ্চিতের লক্ষ্যে সেনাবাহিনী মাঠে কাজ করছেন। বিদেশ ফেরত প্রবাসীরা হোম কোয়ারেন্টাইন মানছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে এবং জনস্বাস্থ্যের সুরায় তাদের নির্ধারিত সময় পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকতে সচেতন হয় কোথাও যেন জনসমাগম না হয় সে বিষয়ে নজরদারি রাখতে নিয়মিত টহল অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পাল বলেন, মানুষকে ঘরে রাখা নিশ্চিত করতে কঠোর অবস্থানে প্রশাসন ও আইনশৃংখলা বাহিনী। ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যারা সরকারী নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখে তাদের নিয়মিত অভিযান চালিয়ে জরিমানা করা হচ্ছে। বিদেশ ফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে রেখে সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা হয়েছে বলেও জানান ইউএনও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com