সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

হবিগঞ্জে আনসার সদস্যের শরীরে করোনার অস্থিত্ব নেই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৬০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আনসার সদস্য লিটন সরকার (২৫) এর শরীরে করোনা ভাইরাস সংক্রমন পরীক্ষার পর তার দেহে পাওয়া যায়নি করোনার অস্থিত্ব। এদিকে গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার পাটলি গ্রামে আমজাদ আলীর স্ত্রী আনোয়ারা (৬০) কে করোনা রোগী সন্দেহে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দেহে ভাইরাস আছে কি না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। গতকাল আনসার সদস্যকে অবমুক্ত করা হয় এবং হোম কোয়ারেইন্টেনে থাকার পরামর্শ দেয়া হয়। আনসার সদস্য সিলেট গোয়াইনঘাট উপজেলার কামরা গ্রামের অজিন্দ্র সরকারের পুত্র এবং রশিদপুর গ্যাসফিল্ডে কর্মরত। এদিকে গতকাল সকালে আনোয়ারার গলাব্যাথা, কাশি, জ¦রসহ করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে তার পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ সদর হাসপতালে ভর্তি করেন। আনোয়ারার পুত্র জানান, তার পরিবারের মাঝে আরও দুইজন করোনা ভাইরাসের রোগী সন্দেহে কোয়ারেন্টাইনে ছিল। কিন্তু পরীক্ষার পর তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়। ছেলেদের সাথে থাকায় তাকেও সন্দেহজনক মনে হওয়ায় ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com