শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ নির্বাচনী অনিয়মের সুষ্ঠু সমাধান চেয়েছেন জামায়াতের আমির শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই জি কে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ শহরের বাজারে মোরগের দাম ঊর্ধ্বমুখী নেই তদারকি ॥ ক্রেতাদের মাঝে ক্ষোভ শহরে চুরির ঘটনায় আতঙ্ক নিরাপত্তা জোরদারের দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬০.৬৯ শতাংশ-ইসি গণভোটে জিতেছে ‘হ্যাঁ’ ॥ ইসির চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা

নবীগঞ্জে আইনের তোয়াক্কা না করে ব্যবসা করছেন ব্যবসায়ীরা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৫৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য নবীগঞ্জে অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার বিপনী বিতাণ ও মার্কেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এ নির্দেশনা দেন নবীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল। নির্দেশনায় বলা হয়,‘পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত করোনা ভাইরাস সংক্রামণ নিয়ন্ত্রণের জন্য অনির্দিষ্টকালের জন্য ওষুধের দোকান, মুদি দোকান ও নিত্যপ্রয়োজনীয় কাঁচা বাজারের দোকান ব্যতীত অন্য সকল দোকানপাট বন্ধ থাকবে। উপজেলা ও পৌরসভার সকল প্রকার মার্কেট ও দোকাপাট বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হল। কিন্তু আইনের কোন তোয়াক্কা না করেই নবীগঞ্জের কিছু অসাধু ব্যবসাহীরা বন্ধ করছেন না তাদের দোকান। গতকাল বুধবার সকালে শহর ঘুরে দেখা যায় তারা প্রতিদিনের মত ব্যবসা করে যাচ্ছেন সরকারি আইন অমান্য করে। অল্প আয়ের জন্য তারা নিজে করোনাভাইরাসের সম্মুখিন হচ্ছেন এবং ক্রেতাদের ও করোনাভাইরাসের সম্মুখিন করাচ্ছেন। এতে সচেতন মহলে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, আমাদের আয়ের অন্য কোন উৎস নেই। আমদের ব্যবসা করে খেতে হয়। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলার নিবার্হী কর্মকর্তা বিশ্বজিত কুমাল পাল বলেন, আমরা প্রশাসনের পক্ষ থেকে নজরদারী করতেছি কেউ আইন অমান্য করে তার ব্যবসা প্রতিষ্টান খুলা রাখলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com