বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা জামায়াত শিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪
  • ৭৮৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। বরিশাল মহানগরী আমীর, চট্রগ্রাম মহানগরী আমীর-সেক্রেটারীসহ সারাদেশে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গণহারে গ্রেফতার, গুম, ক্রসফায়ারের নামে হত্যা, নির্মম নির্যাতনের প্রতিবাদে এবং আমীরে জামায়াতসহ সকল নেতাকর্মীর নি:শর্ত মুক্তির দাবীতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের প্রচার সেক্রেটারী প্রভাষক সাদিকুর রহমান, হবিগঞ্জ পৌর আমীর কাজী মহসিন আহমদ, জেলা শিবিরের সভাপতি খলিলুর রহমান, সেক্রেটারী আতিকুল ইসলাম সোহাগ, শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সেক্রেটারী মীর জমিলুন্নবী ফয়সালের নেতৃত্বে শহরের কালিবাড়ি রোড থেকে বেলা ২টায় মিছিলটি শুরু হয়ে বাণিজ্যিক এলাকার শংকরের মুখে পথসভার মাধ্যমে কর্মসূচী শেষ হয়।
মিছিল উত্তর পথসভায় সাদিকুর রহমান বলেন, সরকার দেশে একদলীয় শাসন কায়েমের স্বপ্নে বিভোর হয়ে বিরোধী দল দমনের যে কর্মসূচী বাস্তবায়ন করছে তার প্রধান টার্গেট দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বলিষ্ট ভুমিকা পালনকারী জামায়াত ও শিবির। তারা ক্ষমতারোহনের পর হতেই জামায়াত ও শিবিরের পাচ শতাধিক নেতাকর্মীকে হত্যা ও গুম করেছে, হাজার হাজার নেতা-কর্মীকে পঙ্গু করে দিয়েছে, লাখ-লাখ নেতাকর্মীকে অসংখ্য মামলা দিয়ে গণগ্রেফতার করেছে। এরই ধারাবাহিকতায় গত ২দিনে চট্্রগ্রাম ও বরিশাল মহানগরীর আমীরসহ অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার, গুম ও ক্রসফায়ারের নামে হত্যা ও পঙ্গু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com