মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৫৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের এক সপ্তাহ পরে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। বাতিল করা হয়েছে মুজিববর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের সকল অনুষ্ঠানও। পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল পরীক্ষাও স্থগিত করা হয়েছে। ফলে অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
গতকাল সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই সিদ্ধান্ত জানিয়ে বলেন, যদিও সংক্রমণের ঘটনা অত্যন্ত কম, তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার সিদ্ধান্ত নিয়েছে। দেশের সকল পর্যায়ে, সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সব কোচিং সেন্টারও এ সময় বন্ধ থাকবে।
সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, প্রাথমিক বিদ্যালয়ও আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হবে। ৩১ মার্চের পর পরিবেশ স্বাভাবিক হলে খুলে দেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com